ছবি : সংগৃহিত
অপরাধ
প্রধানমন্ত্রীকে কটূক্তি

সেনবাগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

শনিবার (২৭ মে) রাতে ঢাকার পল্টন ইম্পেরিয়াল হোটেল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের ১মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে।

আরও পড়ুন : ছেলেতে রুপান্তরিত হলেন সুমনা

ভিডিওতে আবদুর রহমান বলেছিলেন, ‘উনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্যান্য দেশের কোন প্রধানমন্ত্রী যদি কোথাও সফরে যায় ফুলেল মালা দিয়ে তাকে বরণ করা হয়। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকা যায় জুতার মালা দিয়ে তাকে বরণ করা হয়।

আমি মনি করি এখন শেখ হাসিনা বিএনপিকে বিরোধী দল মনে করেন না, শেখ হাসিনা মনের করতেছেন বিরোধী দল মনে হয় আমেরিকা।’

তিনি আরও বলেন, কেউ কেউ বলেন আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে মজা নিতেছেন, অথচ যার মা এক এগারো থেকে এখনও পর্যন্ত কারাবন্দি হয়ে আছেন।

আরও পড়ুন : চট্টগ্রামে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

আর তারেক রহমান লন্ডনে যে অবস্থায় আছেন তা কারাবন্দি থেকে অনেক অনেকগুণ বেশি। তার ওই উদ্ধত্যপূর্ণ বক্তব্য সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র নিন্দার ঝড় ওঠে।

এরপর চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেফতার করে আইনের আওয়ায় আনার জোর দাবী জানানো হয় আওয়ামী লীগ সহ সহয়োগী সংগঠনের পক্ষ থেকে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ২ জনের মুত্যু

তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে সেনবাগ থানার পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা