রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তা রিমান্ডে
অপরাধ

রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

করোনা টেস্টে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের আট কর্মকর্তাকে দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানানো হয়।

রিমান্ড পাওয়া আসামিরা হলেন—হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব (৪৫), এক্স-রে টেকনিশিয়ান আহসান হাবীব হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত বনিক (৩৩), গাড়ি চালক আব্দুস সালাম (২৫) এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশীদ খান জুয়েল (২৮) ও মিজানুর রহমান (৩৯)।

সূত্র জানায়, এদিন উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নজরুল হক আসামিদের আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মিজানুর রহমানকে ৭ দিনের এবং অন্য সবার ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই কর্মকর্তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। করোনা টেস্ট না করে রোগীদের জাল রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন—প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদ (৪৩), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ (৪০), রিসিপশনিস্ট কামরুল ইসলাম (৩৫), হাসপাতাল কর্মচারী তরিকুল ইসলাম (৩৩), স্টাফ আব্দুর রশিদ খান (২৯), স্টাফ শিমুল পারভেজ (২৫), কর্মচারী দীপায়ন বসু (৩২), মাহবুব (৩৮)-সহ আরও দু’জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা