ইনকিলাব সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে শাহাজাহান খানের মানহানি মামলা
অপরাধ

ইনকিলাব সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক:

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

রোববার (১৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. মঈনুল ইসলামের আদালতে শাজাহান খান নিজেই এই মামলা দায়ের করেন।

গত ২৮ জুলাই শাহাজাহান খানের মেয়ে ঐশীর নামে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে এই মামলা করা হয়।

মামলার অপর আসামি হলেন-কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলাটি আদেশের জন্য রেখেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯/৫০১/৫০২/৩৪ ধারায় মানহানির অভিযোগ আনা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খানের করোনা সনদ নিয়ে বিদেশে যেতে গিয়ে নেগেটিভ সনদ অনলাইনে পজিটিভ দেখা যায়। এটা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট শাখার ভুল ছিল। ঐশী খানের আপত্তির পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটারি অ্যান্ড রেফারেন্স সেন্টারের পরিচালক অধ্যাপত ডা. আবুল খায়ের এর জন্য ক্ষমাও চান।

গত ২৭ জুলাই ক্ষমা চাওয়ার সংবাদ প্রকাশের পরদিন একই বিষয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। যার শিরোনাম ছিল, ‘শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি'৷ এ সংবাদকে মিথ্যা, গুজব, মানহানিকর অভিহিত করে আসামিদের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়।

গত ২৬ জুলাই সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ঐশী খান। ইমিগ্রেশনে তার সঙ্গে থাকা করোনা নেগেটিভ সার্টিফিকেট চেক করেন ইমিগ্রেশন কর্মকর্তা। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে করোনা সার্টিফিকেট চেক করলে সেটি পজিটিভ দেখায়। সঙ্গে সঙ্গেই তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তবে পরে জানা যায়, কর্তৃপক্ষের ভুলের কারণেই এমনটা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা