১৮ ইজিবাইকসহ তিন আন্তঃজেলা চোর গ্রেপ্তার
অপরাধ

১৮ ইজিবাইকসহ তিন আন্তঃজেলা চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

যশোর: আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৮টি ইজিবাইক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, গত ২৮ জুলাই ভাড়ার কথা বলে নড়াইলের চাকই গ্রামের ইজিবাইক চালক রফিক গাজীকে যশোরের অভয়নগরের দেয়াপাড়া ব্রিজের সামনে নিয়ে আসেন অজ্ঞাত এক ব্যক্তি। এরপর রফিক গাজীর ইজিবাইক নিয়ে ওই ব্যক্তি বসুন্দিয়ায় যান। সেখানে এক বাড়িতে তারা দুপুরের খাবার খান। সেখান থেকে অচেতন অবস্থায় পুলিশ রফিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গত ২ আগস্ট জ্ঞান ফিরলে রফিক জানান, তার ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল খোয়া গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১১ আগস্ট) রাতে জেলা ডিবি পুলিশের ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে একটি টিম গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের মূলহোতা আলম ফারাজি ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় সেখান থেকে অপহৃত কুষ্টিয়ার এক ইজিবাইক চালক ইমরান শেখকেও উদ্ধার করা হয়।

এরপর তাদের দেয়া তথ্য অনুসারে অভিযান চালিয়ে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার মিজানুর রহমানের গ্যারেজ থেকে রফিক গাজীরটিসহ ১৮টি ইজিবাইক জব্দ করা হয়। এছাড়া গ্যারেজ মালিক মিজানুরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, আসামিদের কাছ থেকে ৭০ পিস চেতনানাশক ট্যাবলেট ও নয়টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। যা দিয়ে তারা ইজিবাইক চালকদের অপহরণ ও ইজিবাইক ছিনতাই করতেন।

এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা