নির্যাতনের কথা স্বীকার আশার গৃহকর্ত্রী বকুলের, পুলিশের মামলা
অপরাধ

নির্যাতনের কথা স্বীকার আশার গৃহকর্ত্রী বকুলের, পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালে শিশু গৃহকর্মী আশাকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী পরিবারের চাপে নির্যাতিতের স্বজনেরা রাজি না হলেও মামলা করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার এসআই আল আমিন বাদী হয়ে নির্যাতনকারী বুলবুল বিশ্বাসের বিরুদ্ধে মামলাটি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘আশা বিশ্বাসকে উদ্ধার অভিযানের তথ্য টের পেয়ে নির্যাতনকারী বুলবুল বিশ্বাস পালিয়ে যান। যেহেতু মামলা হয়েছে, আমরা আসামি ধরতে চেষ্টা করছি। আশা করি, দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তারে সক্ষম হবো।’

ওদিকে শিশুটিকে নির্যাতনের অভিযোগ অসত্য নয় বলে জানিয়েছেন বুলবুল বিশ্বাসের বড় বোন বকুল বিশ্বাস। তিনি বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তার বাসায় সান নিউজকে বলেন, ‘ঘটনাটি সরাসরি নির্যাতন বলবো না। তবে যেহেতু ক্ষত হয়ে গেছে, সেটি অস্বীকারের কোনো সুযোগ নেই। এ ঘটনায় আমরা অনুতপ্ত।’

বকুল বিশ্বাস বলেন, ‘বুলবুল আমার ছোট বোন। আমরা পাশাপাশি ঘরেই থাকি। ঘটনার দিন আশা আমাকে হুমকি দেয়, মেরে ফেলবে। একথা শুনে ক্ষোভে রুটি ভাজার গরম খুন্তি দিয়ে ওকে (আশা বিশ্বাস) ঠেলে সরিয়ে দেন বুলবুল।যেহেতু খুন্তিটি গরম ছিল সে কারণে যেসব স্থানে লেগেছে, সেসব স্থান পুড়ে গেছে।’

বকুল দাবি করেন, নির্যাতিত ১৩ বছরের আশা বিশ্বাস মানসিক বিকারগ্রস্ত।

তবে পুলিশের তত্ত্বাবধানে থাকা আশা বিশ্বাস জানিয়েছেন, বকুল ও বুলবুল বিশ্বাস প্রতিদিন দুইবেলা মারধর করতেন। ঠুনকো অজুহাতে লোহার রড ও গরম খুন্তি দিয়ে পিটিয়ে আহত করতেন। তাদের দুইজনের নির্যাতনে শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বরিশাল সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের রিফিউজি কলোনি এলাকার বুলবুল ও বকুল বিশ্বাসের বাসা থেকে নির্যাতিত আশা বিশ্বাসকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। আশা ব্যাপ্টিস্ট মিশন রোডের ডেভিড বিশ্বাস ও মেরী বিশ্বাসের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা