ছবি : সংগৃহিত
অপরাধ

চুরি করতে গিয়ে নেতাসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে এক বাড়ির বসত ঘরে চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েছে শ্রমিক লীগ নেতা সহ দুইজন।

আরও পড়ুন : ব্যাংক কর্মকর্তার ১১ বছর কারাদন্ড

আটককৃতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো.সরোয়ার (৪১) এবং মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির আবদুল খালেকের ছেলে মো.আলমগীর (৩৮)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আটক চোরদের পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

সোমবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আনার আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি

ভুক্তভোগী হাজী মো.ইব্রাহীম ও স্থানীয় সূত্রে, শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চোর চক্রকে তার সিএনজি চালিত অটোরিকশায় চুরির কাজে আনা নেওয়া করত। এর বিনিময়ে সে চুরির অংশ থেকে অর্ধেক ভাগ পেত।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ চোরের দল উপজেলার মুছারপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হামিদ মেম্বারের বাড়িতে চুরি করে টাকা পয়সা নিয়ে যায়। এরপর তারা পার্শ্ববর্তী আনার আহমেদের বাড়ির তার ছেলে ইব্রাহীমের ঘরে হানা দেয়।

আরও পড়ুন : অস্ত্রসহ ৩ জঙ্গি গ্রেফতার

এ সময় তাদের পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিয়ে চোর আলমগীরকে আটক করে। পরে তার ভাষ্যমতে সরোয়ারকে আটক করে স্থানীয় লোকজন। ওই সময় আরেক চিহ্নিত চোর রাসেল পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা শ্রমিক লীগ নেতা সরোয়ার সহ দুই চোরকে ধোলাই দেয়। এ সময় তাদের কাছ থেকে কিছু নগদ টাকা ও একটি সিএনজি আটক করে স্থানীয়রা।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাহার উদ্দিন বলেন, যদি কোন মানুষ ব্যক্তিগত ভাবে ভুলক্রটি করে তার দায়ভার দল গ্রহণ করবে না।

কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.মাসুদ বলেন, এ বিষয়ে এখনো সত্যতা পাওয়া যাচ্ছেনা। আমরা এই তথ্য পেয়েছি। আমরা সত্যতা যাচাইয়ের জন্য লোক পাঠিয়েছি।

আরও পড়ুন : ঠাকুরগাঁও সীমান্তে গরু আটক

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান চোর ধরার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় বাদী মামলা দিতে চাচ্ছেনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা