অপরাধ

৩ অটোরিকশা চোর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ ও সুবর্ণচরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ২০টি চোরাইকৃত অটোরিকশা ও অটোরিকশার বিভিন্ন পার্টস, বডি, স্প্রিং সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: জুয়া খেলেই শত কোটি টাকার মালিক!

গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বেইলর এলাকার সাহাব উদ্দিনের ছেলে সহিদ, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চরবাগ্যা গ্রামের শাহিনের ছেলে জুয়েল ও বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের নূর আলমের ছেলে খোরশেদ আলম। গ্রেফতারকৃত তিনজন আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর সদর উপজেলার আজিজুল্যাহপুর গ্রামের মোহাম্মদ হাসান নামের এক ব্যক্তির গ্যারেজ থেকে তার কর্মচারী সহিদ অটোরিকশা চুরি করে পালিয়ে যায় বলে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে চোরাইকৃত অটোরিকশা উদ্ধার ও সহিদকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। অভিযানকালে বৃহস্পতিবার দিবাগত রাতে সুধারাম মডেল থানার এসআই স্পেসল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে ভোলা জেলায় অভিযান চালিয়ে সহিদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুবর্ণচর ও বেগমগঞ্জ থেকে জুয়েল এবং খোরশেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের দেখানো জায়গা থেকে ২০টি চোরাইকৃত অটোরিকশা ও রিকশার সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করেছে।

আরও পড়ুন: আ’লীগের ওপরে মানুষের আস্থা আছে

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা