অপরাধ

সাহাবউদ্দিন মেডিকেলের এমডি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে করোনা পরীক্ষা এবং নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মালিকের ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম ফয়সাল আল ইসলাম। তিনি হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকালে রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। এই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন- হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির।

এর আগে রোববার (১৯ জুলাই) দুপুরে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে রাতে তারা জানায়, হাসপাতালটি করোনা নেগেটিভ ব্যক্তিকে পজিটিভ বলে ভর্তি রেখেছিল। মোটা অঙ্কের টাকা বিলও করছিল। এছাড়া তাদের হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকার অনুমোদনহীন বেশকিছু টেস্টিং কিট মিলেছে।

সরকারের অনুমোদন ছাড়াই তারা এন্টিবডি টেস্ট করছিল। কিন্তু তাদের আরটি পিসিআর মেশিন ছিল না। প্রতিটি করোনা টেস্টের জন্য তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছিলো। এছাড়া অপারেশন থিয়েটারে দশ বছর আগের মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রীও পাওয়া যায়।

এসব অভিযোগ ছাড়াও ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ওষুধ থাকায় দুই লাখ টাকা জরিমানা এবং হাসপাতালটি সিলগালা করার রায় দেয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা