অপরাধ

সাহেদের বিরুদ্ধে র‌্যাবে ১৪০ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে প্রায় দেড়শ' অভিযোগ পেয়েছে র‌্যাব। এসব অভিযোগের বেশির ভাগ টাকা আত্মসাৎ সংক্রান্ত। বিভিন্ন সময় চাকরির প্রলোভন এবং বদলির আশ্বাসে তিনি এসব টাকা নিয়েছিলেন। এছাড়া রিজেন্ট হাসপাতালে বাড়তি বিলেরও বেশ কিছু অভিযোগ র‌্যাবের কাছে এসেছে।

মোবাইলের মাধ্যমে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে র‌্যাব বলছে, তারা মোবাইল, ইমেইলের মাধ্যমে সম্প্রতি সাহেদের বিরুদ্ধে দশ কোটি টাকার প্রতারণা অভিযোগ পেয়েছেন।

রোববার (১৯ জুলাই) বিকালে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, 'সাহেদ করিমের হাসপাতালে অভিযানের পর তার বিভিন্ন অপকর্ম বেরিয়ে আসে। র‌্যাবের কাছে তার বিরুদ্ধে ৫৭টি মামলার তথ্য আছে। বুধবার সাহেদকে গ্রেপ্তারের পর তার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন এমন ভুক্তভোগীদের তথ্য জানতে একটি 'হটলাইন' নম্বর খোলা হয়। সেখানে এসএমএস এবং কল করে অনেকে অভিযোগ দিছেন। আবার ইমেইলের মাধ্যমেও অনেকে অভিযোগ করেছেন। সেই সংখ্যা বিবেচনা করে আজ পর্যন্ত মোট অভিযোগ পড়েছে ১৪০টি। এর মধ্যে ফোন কলের মাধ্যমে পাওয়া গেছে ১২০টি অভিযোগ। এছাড়া ইমেইল-এর মাধ্যমে ২০টি অভিযোগ এসেছে।'

র‌্যাব মুখপাত্র আরও বলেন, 'সাহেদের অভিযোগগুলোর মধ্যে সব থেকে বেশি রয়েছে চাকরির আশ্বাসে টাকা নেয়া। এছাড়া বদলির সুপারিশ করবেন এ জন্যও টাকা নিয়েছেন। পাশাপাশি রড, সিমেন্ট, বিটুমিলের সাপ্লাইয়ের কাজের আশ্বাসে টাকা আত্মসাৎ করেছেন।'

'এর বাইরেও রিজেন্ট হাসপাতালে চিকিৎসার নামে অতিরিক্ত বিল আদায় করা হয়েছিল। সাহেদ সরকারি-বেসরকারি ব্যাংক থেকে লোন নেয়ার খবরও আমরা পেয়েছি। তাছাড়া রিকশা-ভ্যানের ভুয়া লাইসেন্স দিয়েও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। সাধারণ মানুষের কাছ থেকে সে দশকোটি টাকা প্রতারণার মাধ্যমে আদায় করেছেন।'

এছাড়া রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজ ও রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগের একটি অংশ বিদেশ থেকে এসেছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, 'সাহেদের অভিযোগের তথ্য জানাতে আরও কিছুদিন হটলাইন নম্বর খোলা থাকবে।'

করোনার এই মহামারির সময় রিজেন্ট হাসপাতালের করোনা টেস্ট না করে ফলাফল দিতো। এছাড়া করোনা টেস্টের জন্য চার হাজার করে টাকাও নিতেন। এভাবে কয়েক কোটি টাকা হাতিয়েছেন। গত ৬ জুলাই উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালে গিয়ে এসব অনিয়ম পাওয়া যায়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। গত বুধবার (১৫ জুলাই) ভারতে পালিয়ে যাবার সময় র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা