অপরাধ

নানা অনিয়ম মিলেছে শাহাবুদ্দিন মেডিক্যালে

নিজস্ব প্রতিবেদক:

অর্থের লোভে নেগেটিভ রোগীকে করোনা পজিটিভ বলে হাসপাতালে ভর্তি রেখেছিল রাজধানীর শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল। র‌্যাবের রোববারের অভিযানে এমন প্রমাণ মিলেছে।

রোববার (১৯ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিজক্যাল কলেজ হাসপাতালে র‌্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চললেও একে একে বেরিয়ে আসতে থাকে নানা অনিয়মের তথ্য। বিভিন্ন ধরনের অসঙ্গতি মেলায় হাসপাতালটির দুজন কর্মকর্তাকে হেফাজতে নেয় র‌্যাব।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন ধরনের অনিয়ম ও অসঙ্গতি পেয়েছি শাহাবুদ্দিন হাসপাতালে। এজন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল রোগীদের টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দিয়েছে বলে অভিযোগ পেয়েছে র‌্যাব। হাসপাতাল থেকে ভুয়া ও জাল রিপোর্ট উদ্ধার করা হয়েছে। এসব রিপোর্ট প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল ও কম্পিউটারে স্ক্যান করে বসিয়ে নিতো বলেও জানিয়েছে র‌্যাব।

অননুমোদিত কিট দিয়ে গত এপ্রিল থেকে করোনা পরীক্ষা করেছে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতাল থেকে অসংখ্য অননুমোদিত কিট উদ্ধার করেছে র‌্যাব। এসব কিট কীভাবে নিয়ে এসেছে তার কোনও সঠিক উত্তর প্রতিষ্ঠানটি দিতে পারেনি।

প্রতিষ্ঠানটির অ্যান্টিবডি টেস্টের কোনও অনুমোদন না থাকলেও তারা কিট দিয়ে বিভিন্ন মানুষকে অ্যান্টিবডি টেস্ট করেছে বলে জানিয়েছেন সারোয়ার আলম। তিনি বলেন, ‘অ্যান্টিবডি টেস্ট করার তাদের কোনও অনুমোদন ছিল না। কিন্তু তারপরও তারা অ্যান্টিবডি টেস্ট করেছে।’

শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে সারোয়ার আলম বলেন, হাসপাতালের পাঁচটি অপারেশন থিয়েটার রয়েছে। আমরা একটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল টিউব পেয়েছি। এগুলোর একটির ২০০৯ সালে, দুটি ২০১১ সালে এবং একটি ২০২০ সালের এপ্রিলে মেয়াদোত্তীর্ণ হয়। এসব টিউব সাধারণত অপারেশনে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় রোগীর শ্বাসনালিতে ঢোকানো হয়।’

মেয়াদোত্তীর্ণ টিউব ব্যবহারের ঝুঁকি সম্পর্কে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল টিউব ব্যবহারে রোগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে অনেক সময় রোগীর মৃত্যুও হতে পারে।

এছাড়া হাসপাতালটিতে অনুমোদনহীন ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ পেয়েছে র‌্যাব। পাশাপাশি আরটিপিসিআর মেশিন না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব মেশিনে টেস্ট করা হয় বলে রোগীদের মিথ্যা তথ্য দিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা