অপরাধ

এএসআই খুনে মূল অভিযুক্ত মামুন 'বন্দুকযুদ্ধে' নিহত

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন খুনের ঘটনায় মূল অভিযুক্ত মামুন মিয়া (৩০) 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২০ জুলাই) ভোররাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের কাছে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যদের সঙ্গে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। নিহত মামুন চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে।

র‍্যাবের ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, মামুনকে ধরতে র‍্যাবের একটি দল চান্দপুর বাজারের কাছে অভিযান চালায়। এ সময় মামুনের সহযোগীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন মামুন। পরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি জব্দ করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা চন্দন দেবনাথ।

গত শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চান্দপুর বাজারে থেকে অস্ত্র, মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার অভিযানে যান সদর মডেল থানা পুলিশের এএসআই আমির হোসেন ও মণি শঙ্কর চাকমা। এ সময় ধ্বস্তাধস্তির এক পর্যায়ে আমিরের বুকে ছুরি চালিয়ে দেন মামুন। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন রাতেই মামুনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন এএসআই মণি শঙ্কর চাকমা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা