বন্ধুর প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ
অপরাধ

বন্ধুর প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকসহ আটকের পর নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মশিউর রহমান।

আরও পড়ুন:

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৬ জুলাই) রাতে ওই স্কুলছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনায় জড়িত চার তরুণকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নাঈম (১৯), যুবরাজ (১৯), দিপু (২০) ও পিয়াস (২০)। তারা সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার বাসিন্দা। তবে ঘটনায় জড়িত রোহান নামে এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত নাঈমের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২৯ জুন রাতে নাঈম তার প্রেমিকাকে নিয়ে রোহান নামে এক বন্ধুর বাসার ছাদে যায়।

সেখানে নাঈমের অন্য বন্ধু যুবরাজ, পিয়াস ও দিপু তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে বন্ধুরা এ ঘটনার জন্য টাকা দাবি করলে নাঈম টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে তারা তার প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। পরে দিপু, যুবরাজ ও পিয়াস ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় একজন পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা