সেই বায়েজিদ ৭ দিনের রিমান্ডে
অপরাধ
পদ্মা সেতুর নাট খুলে টিকটক

সেই বায়েজিদ ৭ দিনের রিমান্ডে

সান নিউজ ডেস্ক : বাঙালির স্বপ্নের সেতু উদ্বোধন হয়েছে গত ২৫ জুন । সেই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরী করে আপলোড করা যুবক মো: বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন : উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়ন ত্বরান্বিত করে

আদালত সূত্র জানায়, রোববার (২৬ জুন) পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিন সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও ধারণকারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকারী মো: বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো: সালেহুজ্জামান।

সোমবার (২৭ জুন) বিকেল পৌনে ৫টায় সিআইডি ঢাকার ইন্সপেক্টর মো: আব্দুল মালেকের আবেদনের প্রেক্ষিতে শরীয়তপুরের আদালত ১৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারায় আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেওয়ার নির্দেশ

প্রসঙ্গত, বাসস জানায় পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রোববার সেতুর রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে দিলে সন্ধ্যায় সিআইডি ঢাকা বিভাগের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত মো: বায়েজিদ তালহা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা