অপরাধ

স্ত্রী ও দুই মেয়েকে জবাই করে হত্যা

সান নিউজ ডেস্ক: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্ত্রী ও দুই কন্যাকে ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

আরও পড়ুন: অবশেষে প্রসেনজিতের স্ত্রী মিথিলা!

জানা গেছে, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী আসাদুর রহমান রুবেল (৪০) পার্শ্ববর্তী ঢাকা আরিচা মহাসড়কের পাঁচুরিয়া এলাকায় আত্মহত্যার জন্য মহাসড়কে শুয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।

এর আগে রোববার (৮ মে) ভোর পাঁচটার দিকে স্থানীয়রা মা ও দুই মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহত লাভলী আক্তারের ভাই মো. আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আটক আসাদুর রহমান রুবেল উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দন্ত চিকিৎসক হিসেবে হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমছে মৃত্যু ও শনাক্ত

অন্যদিকে, নিহতরা হলেন, রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কথা আক্তার (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ও লাভলীর ভালোবাসার বিয়ে, দীর্ঘদিন যাবৎ তারা সুখে-শান্তিতে সংসার করে আসছিল। গত ১৫ বছর যাবৎ রুবেল আঙ্গারপাড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। কিন্তু বেশ কিছু যাবৎ তিনি ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে পারিবারিক কলহও বাড়তে থাকে। গতকাল রাতে তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে এমন ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।

আরও পড়ুন: সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত

এ ব্যাপারে স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, রুবেল অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। যার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে হয়।

অন্যদিকে, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, আসাদুর রহমান রুবেল আজ ভোরের কোনো এক সময় তার স্ত্রী ও দুই মেয়েকে জবাই করে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা