অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি (ছবি: সংগৃহীত)
অপরাধ

টিকিট কালোবাজারি: সহজ কর্মকর্তা চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক: ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি করার অভিযোগে সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনার পর তাকে চাকরিচ্যুত করেছে সহজ কর্তৃপক্ষ।

বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে ওই কর্মকর্তাকে আটক এবং চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেন সহজের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদ।

সহজের বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‍্যাবের হাতে আটক রেজাউল করিম সহজ-সিনেসিস-ভিনসেন জেভির নিয়োগ করা একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। এমন অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সহজ। অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, রেজাউল করিম কয়েক বছর ধরে রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনায় নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু এবং অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনা করতে গত ২১ মার্চ তাকে নিয়োগ দেওয়া হয়। ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ।

আরও পড়ুন: ডেমরায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তবে সহজের ওই সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজাকে গ্রেফতারের বিষয়ে র‍্যাব আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা