দিনাজপুরে মাদকসহ আটক ৩
অপরাধ
র‌্যাবের অভিযান

 দিনাজপুরে মাদকসহ আটক ৩

আমিরুল হক, নীলফামারী : নীলফামারী র‌্যাবের অভিযানে ৪২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : একাদশের রেজিস্ট্রেশন শুরু

শুক্রবার (৮ এপ্রিল) র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, কোতয়ালী থানা এলাকার মৃত আঃ ওয়াহেদের ছেলে মোঃ আঃ সালাম (৫৩), আজিজুর রহমানের ছেলে মোঃ এনামুল হক(২৮) ও মৃত আহেদ আলীর ছেলে মোঃ সোহেল আলী (৩০)।

এ সময় তাদের কাছ থেকে ৪২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের ৩৭ হাজার ৮৭০ টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক চমৎকার

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের ধরতে গোপন অনুসন্ধান চলছে।

আরও পড়ুন : ডনবাস যুদ্ধ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো

উদ্ধারকৃত ৪২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৮৪ হাজার ৬০০ টাকা। তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করে থানায় হস্তান্তর করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা