অপরাধ

রাজধানীর বনানী থেকে ভুয়া মেজর আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জসিম উদ্দিন নামে এক প্রতারককে রাজধানীর বনানী থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ। এর আগে বৃহস্পতিবার র‌্যাব-১ তাকে আটক করেছে।

আরও পড়ুন: মনে হচ্ছে জাতীয় নির্বাচনের চেয়েও বড় নির্বাচন

নোমান আহমদ জানান, বিগত ৫-৬ মাস আগে ভুক্তভোগী জিসান আলীর (২০) সঙ্গে প্রতারক জসিম উদ্দিনের পরিচয় হয়। জসিম নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে লোকজনকে চাকরি দিতে পারবে বলে প্রলোভন দেখায়। এছাড়া ভুক্তভোগীকে সেনাবাহিনীর ইলেক্ট্রনিক ম্যান পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে দুই লাখ টাকা দাবি করে। গত বছরের ২৪ নভেম্বর চাকরির জন্য মৌখিক চুক্তিতে জসিমকে দুই লাখ টাকা দেন ভুক্তভোগী।

চলতি মাসের ১২ তারিখে চাকরিতে যোগদানের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানায়। ভিকটিম ১১ জানুয়ারি জসিমের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন জটিলতার কারণে নিয়োগপত্র দিতে পারবে না বলে জানায়। ভুক্তভোগীকে ২০ জানুয়ারি আবার যোগাযোগ করতে বলে। এরপর থেকে জসিম নানা অজুহাত দেখাতে থাকে। পরে ভিকটিম টাকা ফেরত চাইলে জসিম ভয়ভীতি দেখায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র‌্যাব-১ এর কাছে একটি অভিযোগ করে আইনগত সহায়তা চান ভুক্তভোগী জিসান।

আরও পড়ুন: সিইসি নিজেও চিকিৎসার জন্য টাকা নিয়েছেন

তিনি আরও জানান, সুনিদিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনতে র‌্যাব-১ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে রাজধানীর বনানী পুলিশ ফাঁড়ির উত্তর পাশে বাস কাউন্টারের সামনে থেকে জসিম উদ্দিনকে (২৯) আটক করে। তার বাড়ি বগুড়ায়। আটকের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর লোগো সম্বলিত ১৯টি খাকি ফাইল কভার ও পাঁচটি প্লাস্টিকের ফাইল কভার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম র‌্যাবকে জানান, তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তার সহযোগীদের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা