অপরাধ

বিজিবি-র‍্যাব পরিচয়ে টিকটক, রাজ গ্রেফতার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্য পরিচয়ে টিকটক করে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে রাজ ওরফে রাকিব নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাতে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সূত্র জানায়, রাজধানীর একটি হোটেলে নিরাপত্তাকর্মীর কাজ করেন রাজ ওরফে রাকিব। তবে নিজেকে সে ওইসব বাহিনীর সদস্য বলে দাবি করতো। বিশ্বাসযোগ্যতার জন্য কখনো র‌্যাবের পোশাক পরে আবার কখনো বা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পোশাক পরে ভিডিও তৈরি করতেন তিনি। এসব ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে মানুষকে আকৃষ্ট করতেন। তার ফেসবুক পেজে কয়েক লাখ অনুসারী রয়েছে। ভিডিও তৈরির নামে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন রাজ। বিভিন্ন নারীদের সঙ্গে সে ভুয়া পরিচয় দিয়ে ঘনিষ্ঠতা গড়ে তুলতো। একপর্যায়ে নারীদের ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতেন তিনি।

র‍্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে টিকটক ভিডিও তৈরি করে নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতসহ নানারকম প্রতারণার অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিবকে সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা