অশ্লীল
অপরাধ

আপত্তিকর ভিডিও ধারণের পর অনৈতিক প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ লক্ষীপুরের সদর উজেলায় ইমুতে এক যুবতীর সঙ্গে ইমুতে আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এ সময় র‌্যাব যুবকের কাছে ১টি মোবাইল সেট, ১টি মেমোরি কার্ড, ২টি সীম উদ্ধার করে। গ্রেফতারকৃত যুবকের নাম- মো.শাহীন চৌধুরী মিঠু (৩৮)।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিসি র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামি ভিকটিমের অজ্ঞাতসারে অশ্লীল-আপত্তিকর ভিডিওচিত্র ইমুর মাধ্যমের মোবাইলে ধারণ করেন। পরে ভিকটিম কে তার সাথে শারিরিক সম্পর্ক করার জন্য হুমকি প্রদান করে আসছিল। দৈহিক মেলামেশা না করলে পূর্বে ধারণকৃত আপত্তিকর ভিডিও ভিকটিমের আত্মীয়-স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিবে মর্মে হুমকি প্রদান করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লক্ষীপুর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা