গাঁজা
অপরাধ

৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৪৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের ব্যবহৃত একটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব। গ্রেফতারকৃতরা হলেন- সাগর হোসেন (১৯), আনোয়ার হোসেন (১৮), মো. জুয়েল (১৮), সাইফুল ইসলাম (৩০), মিলন প্রমাণিক (২১), শামিম মিয়া (২৮) ও স্বপন খান (৩২)।

এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। এ সময় একটি বাস, দুটি মোবাইল ফোনসেট ও নগদ ৬০০ টাকা জব্দ করা হয়। আরেক অভিযানে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা। এ সময় একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ফোনসেট ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা