অপরাধ

দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতেও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সম্পর্কিত সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশ দেন আইজিপি। সভায় পুলিশের সব মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পূজা চলাচলে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি ।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সমানভাবে সবার অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়েছে। এর ফলে প্রতি বছরই পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে।

সভায় অংশগ্রহণকারী পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশের নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং আইজিপিকে ধন্যবাদ জানান। পূজায় আইন-শৃঙ্খলা মনিটরিংয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য ইউনিটে মনিটরিং সেল কাজ করবে।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ডিএমপির বিভিন্ন ইউনিটের প্রধান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতা, রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বছর দেশে ৩১ হাজার ১৩৭টি পূজামণ্ডপে আগামী ১১ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। ১৫ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা