অপরাধ

জাবি শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, জাবি: জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকার একটি মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তার নাম মুহাম্মদ বনী আমিন ফকির। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

বনী আমিনের রুমমেট ও সহপাঠী তোহা বলেন, র‌্যাব-৪ পরিচয়ে কয়েকজন মেসে ঢুকে আমাদের কক্ষে তল্লাশি চালান। এ সময় আমাকে আলাদা একটি কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। পরে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে জানিয়ে বনি আমিনকে গাড়িতে তোলেন তারা। আমরা তাদের বাধা দিয়ে যোগাযোগের মাধ্যম জানতে চাই। তখন আমাদের র‍্যাব সদর দফতরে যোগাযোগ করতে বলেন।

তিনি আরও বলেন, তাদেরকে বাধা দেওয়ায় আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত বনি আমিনকে নিয়ে চলে যান। তারা বনি আমিনের জিনিসপত্র রাখা একটি বস্তা সঙ্গে নিয়ে যায়। তবে আমার জানা মতে, ওই বস্তায় একটি নষ্ট কম্পিউটার ছিল। অন্যকিছু ছিল কিনা, তা আমার জানা নেই।

তবে র‌্যাব-৪-এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক বলেন, আমি এ ব্যাপারে এখনো কিছু জানি না। পরে জানাবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা