অপরাধ

নারীর ফাঁদে আইনজীবীর ৭৫ লাখ টাকা গচ্ছা

নিজস্ব প্রতিবেদক: লোভে পাপ আর পাপে মৃত্যু প্রবাদ জেনেও মানুষ লোভের সাগরে সাতার দেয়। এমন একটি ঘটনার সন্ধান পেয়েছে সিআইডি। সম্প্রতি অস্ট্রেলিয়াপ্রবাসী এক নারী সামাজিক মাধ্যমে বাংলাদেশি পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে মাঝেমধ্যে দেশে এসে দেখা-সাক্ষাৎ করে আস্থা অর্জন করেন। ওই সব পুরুষকে পরিবারসহ অস্ট্রেলিয়ায় নেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেন।

এই ফাঁদে পড়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ৭৫ লাখ ৩৮ হাজার টাকা খুইয়েছেন বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (১২সেপ্টেম্বর) ঢাকার মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, উম্মে ফাতেমা রোজী (৪৫) নামের ওই অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি সহযোগীদের নিয়ে একটি প্রতারক চক্র গড়ে তুলেছেন। পরিবারসহ অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা ও জাল কাগজপত্র সরবরাহ করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা তুলে নিয়েছেন তাঁরা।

সিআইডি কর্মকর্তা ইমাম হোসেন বলেন, সম্প্রতি এই ফাঁদে পা দিয়ে উম্মে ফাতেমা রোজীর দুটি ব্যাংক অ্যাকাউন্টে ৭৫ লাখ ৩৮ হাজার টাকা দিয়েছেন ওই আইনজীবী। এরপর কাগজপত্র ও ভিসা হাতে পেয়ে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পান, সবই ভুয়া–জাল। পরে রোজীর বিরুদ্ধে মামলা করেন তিনি। এ মামলার অনুসন্ধানে নেমে চক্রের সদস্যদের সন্ধান পাওয়া গেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরা ও শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের সদস্য মো. সাইমুন ইসলাম (২৬) ও আশফাকুজ্জামান খন্দকারকে (২৬) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সিআইডি কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ওই আইনজীবী ছাড়াও একাধিক ব্যক্তির সঙ্গে একই কায়দায় প্রতারণা করেছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে সিআইডির এই কর্মকর্তা বলেন, উম্মে ফাতেমা রোজী অস্ট্রেলিয়া ইমিগ্রেশন কনস্যুলার জেনারেল হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে এসব অপকর্ম করে আসছিলেন। অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী এলেক্স হাউকির সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। বাংলাদেশি উচ্চবিত্ত ব্যক্তিদের টার্গেট করে আত্মীয়ের ভিসায় অস্ট্রেলিয়া নিয়ে যাবেন বলে তিনি প্রলোভন দেখাতেন। সপরিবার গেলে (স্বামী-স্ত্রী) ২৩ লাখ আর একা গেলে ১৮ লাখ টাকা দাবি করতেন তিনি। তাঁর এসব মিথ্যা পরিচয়ে ও অস্ট্রেলিয়ার মতো দেশে যাওয়ার মোহে পড়ে একাধিক বাংলাদেশি প্রতারিত হয়েছেন।

উম্মে ফাতেমা রোজীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, আমরা আশা করছি, তাঁকে দ্রুতই দেশে ফিরিয়ে আনতে পারব। এরপর জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা