অপরাধ

বগুড়ায় ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকায় শিশু (৮) ধর্ষণের অভিযোগে ষষ্ঠ শ্রেণির এক কিশোরকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা রবিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলা করলে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ আগস্ট) আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আসমা মাহমুদ তাকে শিশু আদালতে পাঠিয়েছেন। আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিলকিস খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা গেছে, অভিযুক্ত কিশোর সারিয়াকান্দির একটি গ্রামের বাসিন্দা ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে গত ১৯ আগস্ট সকালে কেক খাওয়ানোর প্রলোভনে প্রতিবেশী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ওই শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে বখাটে কিশোর পালিয়ে যায়। বিষয়টি মীমাংসার উদ্যোগ ব্যর্থ হওয়ায় শিশুটির মা ধর্ষণ মামলা করেন। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার বগুড়া শজিমেক হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও জানান, ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাকে বাবা-মার জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া আসামিকে শিশু আদালতে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে আদালত কী সিদ্ধান্ত নিয়েছেন তা স্পেশাল পিপি বলতে পারেননি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা