অপরাধ

মিলেছে ২১ প্রভাবশালীর কল রেকর্ড

সাননিউজ ডেস্ক: ঢাকাই নায়িকা পরীমনি ও মডেল ফারিয়া মাহবুব পিয়াসার মুঠোফোনের কললিস্ট যাচাই-বাছাই করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের সঙ্গে ২১ প্রভাবশালীর কথোপকথনের রেকর্ডও উদ্ধার হয়েছে। সিআইডি তাদের সোশ্যাল মিডিয়াগুলো ডিজিটাল ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

পরীমনি-পিয়াসার ফোন থেকে প্রভাবশালী ওই ব্যক্তিদের অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। এসব ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড দিয়ে পরীমণি ও পিয়াসা প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করতেন।

সিআইডির সূত্র জানায়, শনিবার (৭ আগস্ট) রাতে পরীমনি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীরসহ গ্রেপ্তার ছয় জনের বাসায় সিআইডি অভিযান চালিয়েছে। বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এসব বিষয়ে সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, চিত্রনায়িকা পরীমনি, মডেল পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলো সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে তদন্ত করা হবে। তদন্তে ক্ষমতাধর ব্যক্তিদের নাম এলেও তাদের ছাড় দেওয়া হবে না। জড়িত সবার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সিআইডি।

শুক্রবার চিত্রনায়িকা পরীমণি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের সাতটি মামলা আমাদের (সিআইডি) কাছে এসেছে। আসামিদের আমরা হেফাজতে পেয়েছি। ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আইনের মধ্যে থেকেই মামলা তদন্ত করবে সিআইডি। সুষ্ঠুভাবে তদন্তকাজ সম্পন্ন হবে। যারা সত্যিকারভাবে দোষী, সিআইডি তাদের খুঁজে বের করবে।

সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, পরীমনি, পিয়াসা, মৌ, রাজ র‍্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে আটক হন। তাদের সবার বাসা থেকেই মাদক উদ্ধার করা হয়েছে। পৃথক পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সবাই বিভিন্ন মেয়াদে রিমান্ডে আছেন। তাদের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা