অপরাধ

মিনুকে জেল খাটানো আরেকজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নিরপরাধ মিনু আক্তারকে তিন বছর জেল খাটানোর মামলায় নুরু কাওয়াল নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার নুরু চট্টগ্রাম নগরের জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।

এর আগে গত বৃহস্পতিবার এ ঘটনার হোতা কুলসুমা আক্তার ও মর্জিনা আক্তার নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দু'দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

একটি হত্যাকাণ্ডে মূল আসামি কুলসুমার পরিবর্তে তিন বছর জেল খাটেন মিনু আক্তার নামে নিরপরাধ এক নারী। বিষয়টি আদালতে নজরে আনলে দুই বছর ৯ মাস ১০ দিন কারাভোগের পর গত ১৬ জুন মুক্তি পান তিনি। মুক্তির ১৩ দিন পর রহস্যজনক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কোতোয়ালি থানার পরিদর্শক কবির আহমেদ জানান, হত্যা মামলার আসামি কুলসুমা সাজার বিষয়ে নিশ্চিত হওয়ার পর কারাগার থেকে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায় আদালতে তার যাবজ্জীবন সাজা দেয়ার খবর পান। পরে শাস্তি থেকে বাঁচতে তার সহযোগী মর্জিনা ও নুরু কাওয়ালের মাধ্যমে মিনু আক্তারকে আদালতে আত্মসমর্পণ করান তিনি। কুলসুমা ও মর্জিনাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হলে তারা নুরু কাওয়ালের বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দেয়া তথ্যে নুরুকে গ্রেফতার করা হয়েছে। কীভাবে নিরপরাধ মিনু আদালতে আত্মসমর্পণ করতে এলেন- এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মিনুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় সিএনজিচালিত একটি অটোরিকশা শনাক্ত করা হয়েছে। তবে এখনও সেটি জব্দ ও তার চালককে গ্রেফতার করা যায়নি। অটোরিকশার চালককে গ্রেফতার করা হলে দুর্ঘটনার আসল তথ্য বেরিয়ে আসবে। সড়ক দুর্ঘটনার ঘটনায় কোতোয়ালি থানায় গ্রেফতার আসামিদের সম্পৃক্ততার কোনো তথ্য এখনও পাইনি।

নিরপরাধ মিনু আক্তার কারাগারে থাকা অবস্থায় তার এক সন্তানকেও হারান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা