অপরাধ
মগবাজারে ভবন বিস্ফোরণ

পুলিশের সাত সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি আইয়ুব হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে সোমবার (২৮ জুন) বিকেলে এই খবর জানানো হয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামানকে প্রধান ও ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ চৌধুরীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার, সিটি-এসবির (পূর্ব) বিশেষ পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক ও বিস্ফোরক অধিদপ্তরের উপ প্রধান বিস্ফোরক পরিদর্শক।

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার কথা জানিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ।

সোমবার সকালে মগবাজারে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেনজীর আহমেদ এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা.সামন্ত লাল সেন জানিয়েছেন, ওই ঘটনায় দগ্ধ নয়জন এখন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে তিন জনের শ্বাসনালী পুড়ে গেছে। ঘটনা তদন্তে ইতোমধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচ সদস্যের কমিটি কাজ শুরু করেছে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা