অপরাধ

নাসিরের তিন ‘রক্ষিতা’ কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকাণ্ডে গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের তিন ‘রক্ষিতাকে’মাদক মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া আসামিরা হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধার (২৪)।

শনিবার (১৯ই জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

এদিন তিন দিনের রিমান্ড শেষে ওই তিন আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

এর আগে গত ১৬ জুন ওই তিন আসামির তিন দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। একই দিন মামলার অপর দুই আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির সাত দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। বর্তমানে নাসির ও অমি রিমান্ডে আছেন।

অপরদিকে পাসপোর্ট আইনের মামলায় তুহিন সিদ্দিকী অমির রিক্রুটিং এজেন্সি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের দুই কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত। শনিবার শুনানি শেষে একই বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় আসামিদের জামিন আদেশ দেন। জামিন পাওয়া আসামিরা হলেন- বাছির ও মশিউর মিয়ার।

গত ১৫ জুন রাতে দক্ষিণখান থানার আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের রিক্রুটিং এজেন্সি থেকে দুই কর্মকর্তা বাছির ও মশিউর মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় অমিসহ ওই তিনজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়।

গত ১৩ জুন সন্ধ্যায় ফেসবুক পোস্টে পরীমনি অভিযোগ করেন, তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরীমনি। রাতে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, গত ৮ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমির সঙ্গে আশুলিয়ার একটি ক্লাবে যান তিনি।

সেখানে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে পরীমনির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয়র গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন।

পরদিন ১৪ জুন সাভার থানায় নাসির উদ্দিন মাহমুদ ও অমির নাম উলে­খ করে অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমনি। ওইদিন বিকাল তিনটার দিকে রাজধানীর উত্তরা থেকে ওই পাঁচ আসামি গ্রেফতার হন। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা