অপরাধ

তেজগাঁওয়ে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে দশম শ্রেণির ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। তিনি তেজগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন।

শনিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুন বাড়ির একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা বোরহানউদ্দিন উপজেলার আব্দুস সালামের তিন সন্তানের মধ্যে ফাতেমা সবার ছোট ছিল। বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা।

নিহত ছাত্রীর ভাই আলামিন জানান, লকডাউনের কারণে স্কুল কলেজ বন্ধ। পড়াশোনায় কিছুটা অমনোযোগী হয়ে পড়ে ফাতেমা। অধিকাংশ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এইসব কারণে তার বাবা তাকে সকালে বকাবকি করেন। ধারণা করা হচ্ছে বাবার ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা