অপরাধ

সরকারের মদদে ফেসবুকে বিএনপির নামে ভুয়া একাউন্ট

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ফেসবুকে ইদানিং আমার নিজের নামে ফলস ফেক একাউন্ট সৃষ্টি করে বিভিন্ন রকমের প্রচারনা চালানো হচ্ছে। একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পরিবার এবং দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামেও ভুয়া একাউন্ট তৈরি করে মিথ্যা সংবাদ মিথ্যা প্রচারনা চালানো হয়।

আমরা এটার আগেও নিন্দা জানিয়েছি, আজও নিন্দা জানাচ্ছি। আমার কাছে মনে হয়, এই বিষয়টার সঙ্গে পুরোপুরিভাবে সরকারের মদদ আছে এবং সরকারের মদদপুষ্ট দুস্কৃতিকারীরা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, একদিকে তারা ভুয়া ফেকের ঘটনাটাগুলো করে। একই সঙ্গে সারাদেশে যাতে সত্য প্রচারিত না হয়, জনগন যাতে সত্য জানতে না পারে তার জন্য ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট তৈরি করার মধ্য দিয়ে তারা (সরকার) কিন্তু চরমভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্র করে দিয়েছে এমনকি সাংবাদিকদের যে ন্যুনতম স্বাধীনতা লেখার জন্যে, সত্য কথা বলার জন্য সেখানেও তারা মিথ্যা মামলা তৈরি করে সরকারিভাবে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্নভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রারি ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করছে।

খুলনা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আবু তৈয়ব মুন্সির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে খুলনার মেয়রের দায়ের করা মামলায় গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে এই আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

সাননিউজ/টিএস/বিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা