অপরাধ

আনুশকাহ’র সম্মতিতেই শারীরিক সম্পর্ক : দিহান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকাহ নূর আমিনের সম্মতিতেই তার বন্ধু ইফতেখার ফারদিন দিহানের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় বলে আসামি দিহানের বরাত দিয়ে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি আরো জানান, শারীরিক সম্পর্কের পর রক্তক্ষরণ শুরু হয় আনুশকাহ’র। সেসময় তাকে আনোয়ার খান মেডিকেল হাসপাতালে নিয়ে যায় দিহান। সেখানে ভর্তির আগে আনুশকাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে গণমাধ্যম এ তথ্যগুলো জানান তিনি।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ আনুশকাকে ভর্তির আগেই মৃত ঘোষণা করে। আমরা জানার পর আনোয়ার খান মেডিকেল হাসপাতালে অভিযান চালাই। দিহানকে আটক করে হেফাজতে নিই। জিজ্ঞাসাবাদে সে ঘটনার ব্যাপারে স্বীকার করেছে। নিজেদের পারস্পারিক সম্মতিতেই তাদের দৈহিক সম্পর্ক হয়। মেলামেশার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আনুশকা অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়।”

রমনা থানার ডিসি আরও বলেন, “পরীক্ষা নিরীক্ষার জন্য আনুশকার শরীরের নমুনা ও ডিএনএ নেয়া হয়েছে। সেটাইতেই প্রমাণ হবে, তারা দৈহিক মেলামেশা করেছে কিনা। এর বাইরে অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কিনা। সেটার জন্য আমরা পোস্টমর্টেম রিপোর্ট করতে দিয়েছি।”

তিনি বলেন, “এ ঘটনায় আনুশকার বাবা বাদি হয়ে মামলা করেছেন। মামলার আসামি একজনই। ঘটনাটি নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। আমি তাদের বিনীত অনুরোধ করতে চাই; নিহতের পরিবার বুঝে শুনেই মামলা করেছে। এর সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ইন্ধন থাকলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

সাজ্জাদুর রহমান আরও বলেন, “নিহতের পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে দিহান বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে। আসামির বাবা রাজশাহীতে থাকেন। তার ভাই ব্যাংকার, নারায়ণগঞ্জে থাকে। গতকাল (বৃহস্পতিবার) ছেলেটির মা বগুড়া যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর মেয়েটিকে সে ডেকে আনে বলে আমরা অনুমান করছি।”

কালাবাগানের এ ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান বলেন, “আনুশকার বন্ধু দিহানকে একমাত্র আসামি করে তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। আমাদেরও ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও তেমন রিপোর্ট দেওয়া হয়েছে। কারণ, ধর্ষণের পর তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।”

গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে কলাবাগানের ডলফিন গলিতে ঘটনাটি ঘটে। রাতে গণমাধ্যমের সঙ্গে কথা হলে আনুশকার মা জানান, দিহানরাই তাকে কল করে জানায় আনুশকা অসুস্থ, সেন্সলেস হয়ে পড়েছে। ওরাই আনুশকাকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল এ নিয়ে যায়। তিনি হাসপাতালে পৌঁছার আগেই আবার ফোন দিয়ে দিহান ও তার বন্ধুরা জানায় তার মেয়ে মারা গেছে। পরে তিনি হাসপাতালে গিয়ে দেখেন আনুশকার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা