অপরাধ

এবার মানিলন্ডারিং আইনে পাপুলের বিরুদ্ধে সিআইডি’র মামলা

নিজস্ব প্রতিবেদক : এবার মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পল্টন থানায় সিআইডির অর্গানাইজড ক্রাইমের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আমিন হোসেন বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল (৫৭), তার ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির (৩৫), পাপুুলের শ্যালিকা জেসমিন প্রধান (২৩), পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম (২৬), পাপুলের ভাই কাজী বদরুল আলম লিটন, জব ব্যাংক ইন্টারন্যাশনালের ম্যানেজার গোলাম মোস্তফা (৫৬), জেসমিন প্রধানের মালিকানাধীন কোম্পানি জে. ডব্লিউ লীলাবালী, ও লিটনের মালিকানাধীর জব ব্যাংক ইন্টারন্যাশনালসহ অজ্ঞাতপরিচয় আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভিকটিম প্রত্যেকের কাছ থেকে ৫-৭ লাখ টাকা নিয়েছেন। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যানুযায়ী অভিযুক্ত ৮ জনসহ আরও ৫-৬ জন সংঘবদ্ধভাবে মানবপাচারের মাধ্যমে ন্যূনতম ৩৮ কোটি ২২ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধ আয় করেন।

এজাহারে উল্লেখ করা হয়, কাজী শহিদুল ইসলাম পাপুল এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবপাচার সংক্রান্তে মানিলন্ডারিং প্রতিরোধ আইনানুযায়ী অনুসন্ধান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তরা মানবপাচারের মাধ্যমে প্রচুর অবৈধ সম্পদ অর্জন করেছেন। অপরাধের মাধ্যমে এসব সম্পদ অর্জন, ভোগ ও অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পদে রূপান্তর করা আইনানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

পাপুল ও তার স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে মানবপাচারের মাধ্যমে অর্জিত আয়ের প্রকৃত উৎস গোপনের মাধ্যমে ব্যাংক হিসাবে জমা ও স্থানান্তর করে নামে-বেনামে সম্পদে রুপান্তর করেছেন মর্মে অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক জিসান জানান, পাপুলসহ ৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামোল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৫-৬ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সিআইডি তদন্ত করবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা