অপরাধ

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অবস্থিত শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা রুজু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্ত মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও গুরুতর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা