অপরাধ

সিলেটে র‌্যাবের খাঁচায় ২ ভয়ঙ্কর সাইবার প্রতারক

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ২ ভয়ঙ্কর সাইবার প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদস্যরা। ইতিমধ্যে তারা প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানানো হয়েছে। তারা হলো মো. মামুন মিয়া (২০) ও আফজাল হোসেন রিমন (২০)। তাদের অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরতলীর মুরাদপুরের র‌্যাব-৯ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিলেটে একটি সাইবার প্রতারকচক্র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে প্রবাসী, বিত্তশালী ও প্রতিষ্ঠিতদের ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। প্রতারিতদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে তদন্তে নামে র‌্যাব-৯।

নজরদারী ও গভীর তদন্ত শেষে বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যাবের একটি দল নগরীর চৌকিদেখিতে অভিযান চালিয়ে প্রতারকচক্রের প্রধান মামুন মিয়াকে গ্রেপ্তার করে। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মান্নারগাঁও গ্রামের মিরাশ আলীর ছেলে। সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় ভাড়াটে হিসাবে বসোবাস করছে।

মামুনের দেয়া তথ্য অনুযায়ী দুপুর ১১টার দিকে সুনামগঞ্জ থেকে আফজাল হােসেন রিমনকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার গোপালপুরের বশির উদ্দিনের ছেলে। চক্রের অপর সদস্য দোয়ারাবাজারের বসরপুর গ্রামের তফসির উদ্দিনের ছেলে জাবেরকে (২৯) গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে এবং ইউটিউব থেকে হ্যাকিং বিষয়ক ভিডিও দেখে দেখেই সে হ্যাকিং শিখে। এরপর বিত্তশালীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফ্রেন্ড লিস্ট পর্যবেক্ষণ করে আইডি'র মূল মালিকের আত্মীয়-স্বজন বা বন্ধুর কাছে অতি প্রয়োজন, সমস্যা বা দরিদ্রদের চিকিৎসার কথা বলে টাকা চাইতো এবং বিকাশের মাধ্যমে সে টাকা আনিয়ে নিতো। পরে রিমন ও জাবেরের মাধ্যমে বিভিন্ন বিকাশ পয়েন্ট থেকে টাকা তুলে আত্মসাত করতো। এভাবে প্রতারণার টাকায় উন্নত জীবনযাপন করতে চেয়েছিল তারা।

তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা