এমসি কলেজে অস্ত্র মামলা: সাইফুরের ৩ দিনের রিমান্ড
অপরাধ

এমসি কলেজে অস্ত্র মামলা: সাইফুরের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার মামলার একমাত্র আসামি সাইফুর রহমানের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত জানান, এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি এবং অস্ত্র মামলার একমাত্র আসামি সাইফুর রহমানকে বেলা সোয়া ১১টার দিকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা অস্ত্র মামলায় তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলায় সাইফুরসহ আট আসামিকে ৫ দিন করে রিমান্ড নিয়েছিল পুলিশ। রিমান্ড শেষে ২ অক্টোবর ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুরকে আদালতে হাজির করা হলে তিনি ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাঁকে সিলেট কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ওই তরুণীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ছাত্রলীগের ছয় নেতা-কর্মী ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করেন। ওই রাতেই ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা ও দুটি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে।

সান নিউজ/আরএইচ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা