নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম: কারাগারে জেএমআই চেয়ারম্যান রাজ্জাক
অপরাধ

নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম: কারাগারে জেএমআই চেয়ারম্যান রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক : নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম ও নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাকের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

এর আগে রিমান্ড শেষে আসামি রাজ্জাককে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মোহা. নুরুল হুদা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ সেপ্টেম্বর আদালত আব্দুর রাজ্জাকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইদিন রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেপ্তার করে।

এর আগে কমিশনের উপ-পরিচালক নুরুল হুদা গত ২৯ সেপ্টেম্বর সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ রাজ্জাকসহ ৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক উপ-পরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, ডেস্ক অফিসার জিয়াউল হক ও সাব্বির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ ও জ্যেষ্ঠ স্টোর কিপার মো. ইউসুফ ফকির।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার আশায় ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রকৃত এন-৯৫ মাস্কের পরিবর্তে জেএমআই ফেস মাস্ক মুদ্রিত বড় কার্টুনের মধ্যে এন-৯৫ ফেস মাস্ক মুদ্রিত ছোট বক্সে ২০ হাজার ৬১০ পিস নকল এন-৯৫ মাস্ক সরবারাহ করেন এবং পরবর্তীতে ১০টি প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করেন।

সান নিউজ/আরএইচ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচার করে আনা প্রায় ২ কোট...

আসন্ন ছবি ‘ইথার’ জন্য ঘাম ঝরাচ্ছেন শ্রদ্ধা

পর্দার চরিত্রকে জীবন্ত করে তুলতে নিজেকে নতুন রূপে গ...

বেগমগঞ্জে এক মাদরাসায় ১৭ বছরে হাজার হাফেজ

নোয়াখালীর বেগমগঞ্জে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে গত ১৭ বছরে পবিত্র...

বাগেরহাটে আ’লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা