মালয়েশিয়ায় অপহরণ: দেশে মুক্তিপণ আদায় চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
অপরাধ

মালয়েশিয়ায় অপহরণ : দেশে মুক্তিপণ আদায় চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় প্রবাসীদের অপহরণ ও মুক্তিপণ আদায়কারী বাংলাদেশ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন- রাসেল খন্দকার, শাহানাজ বেগম, সুমন ভূঁইয়া, বেলাল বিন কারী, আরিফ হোসেন ও মো. জাবেদ হোসেন।

সোমবার (০৫ অক্টোবর) সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক জিসান এ তথ্য নি‌শ্চিত করেছেন।

তি‌নি জানান, গত ৪ জুলাই শরীয়তপুরের জাজিরা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা মামলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তি‌নি আরও জানান, চক্রটি মালয়েশিয়ায় অবস্থানরত সদস্যরা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অপহরণপূর্বক আটক রেখে মারধর করার ভিডিও বাংলাদেশি স্বজনদের দেখিয়ে মোটা অংকের মুক্তিপণ দাবি করে থাকেন। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি সহযোগীরা দেশে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ হাতিয়ে নিতেন।

তিনি জানান, দায়েরকৃত মামলার আসামি রহিম সরদারসহ অজ্ঞাতরা ভিকটিম মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর মল্লিককে গত ১৮ জুন মালয়েশিয়ায় অপহরণ করে। এরপর ভিকটিমের বড় ভাই বাংলাদেশে অবস্থানরত আলমগীর মল্লিকের কাছে ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে জাহাঙ্গীরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

ভাইকে বাঁচাতে মামলার বাদী রহিম সরদারের বিকাশে ৮ লাখ টাকা পাঠালে অপহরণকারীরা জাহাঙ্গীর মল্লিককে মুক্তি দেয়।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা