নতুন মাদক অ্যামফিটামিন
অপরাধ

অ্যামফিটামিন জব্দের ঘটনায় ইউনাইটেডের সুপারভাইজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে নতুন মাদক অ্যামফিটামিন পাউডার জ‌ব্দের ঘটনায় ইউনাইটেড ফ্রেইটের লোডার সুপারভাইজার বাবলুকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর (ডিএন‌সি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর (ডিএন‌সি) সূত্রে সোমবার (২৮ সেপ্টেম্বর) জানায়, রাজধানীর বনানীর এইচ ব্ল‌কের ৭ নম্বর রো‌ডের ৮২ নম্বর বা‌ড়ি থে‌কে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তা‌কে গ্রেপ্তার করে ডিএন‌সি।

ডিএনসি সূত্রে জানা যায়, বাবুলই মাদক বহ‌নের জন্য সং‌শ্লিষ্ট কু‌রিয়ার‌কে সুপা‌রিশ ক‌রে‌ছি‌লেন

সূত্রটি আরো জানায়, অ্যাম‌ফিটা‌মিন মিথ্যা তথ্য দি‌য়ে ইউনাই‌টেড এক্স‌প্রেস কু‌রিয়ারে ক‌রে বাংলাদেশ থেকে হংকং হয়ে অস্ট্রেলিয়া পাঠানোর কথা ছিল।

ডিএন‌সি সূত্র জানায়, আশ‌কোনায় নেপচুন ফ্রেইট লিমিটেডের একটি অফিস রয়েছে এবং ওই অফিসের রুবেল হোসেন নামের এক ব্যক্তি ওই সাত কার্টনে তৈরি পোশাক-জিন্সের প্যান্ট অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য ইউনাইটেড এক্সপ্রেস লিমিটেডে বুকিং দিয়ে যান। বনানীর ইউনাইটেড ফ্রেইটের লোডার সুপারভাইজার বাবুলর সুপা‌রি‌শে ইউনাইটেড এক্সপ্রেস কু‌রিয়ার নামক প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো নেপচুন ফ্রেইট লিমিটেডের ওই সাতটি কার্টন গ্রহণ করে। পরে ইউনাইটেড এক্সপ্রেস লি. কার্টনগুলো ফেডেক্সে পাঠায়। ফেডেক্স তার হাবে সংরক্ষণ করে এবং কার্গো ভিলেজে পাঠায়।

সূত্র আরও জানায়, অ্যাম‌ফিটা‌মিন মাদক পাচা‌রের চেষ্টার ঘটনায় দুইজন স‌ন্দেহভাজ‌নের ম‌ধ্যে বাবলু একজন।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএন‌সি জানায়, গত ৯ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে কাস্টমস বাংলাদেশ বিমানের মাস্টার এয়ারওয়ে বিল নম্বর ৯৯৭-৬২৪৪-৯১৩৩ এর বিপরীতে ৩৪০ কার্টন পণ্যের মধ্যে সাতটি কার্টনে তল্লাশি করে জিন্সের প্যান্টের আড়ালে কার্টনের গায়ে ১৪টি বড় প্যাকেট ও ১৪টি ছোট প্যাকেটে মোট ২৮টি কার্বনের লেয়ার দিয়ে প্রস্তুত পাতলা অ্যালুমিনিয়াম প্যাকেট জব্দ করা হয়। সেখানে অভিনব কায়দায় লুকানো মোট ১২ কেজি ৩২০ গ্রাম সন্দেহজনক দ্রব্য পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে নমুনা টেস্ট করে অ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ‘ক’ তফশিলভুক্ত মাদক।

যে সাতটি কার্টনে অ্যামফিটামিন পাওয়া যায়, সেগুলোর সঙ্গে সংযুক্ত রফতানি দলিলাদি প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, ফেডেক্স কুরিয়ার সার্ভিস মাস্টারওয়ে বিল নং ৮১৫১৫৬০২৪৬২৬ এর ছয়টি কার্টন এবং মাস্টারওয়ে বিল নং ৮১৪৯২৬৯৫১৯৭০ এর একটি কার্টনসহ মোট সাতটি কার্টনে শিপারের নাম নেপচুন ফ্রেইট লি. বাড়ি ৫০১, রোড ১৪ কেরাণীগঞ্জ।

এসব পণ্য রপ্তানিতে কাস্টমসের জন্য ম্যানুয়ালি বিল অব এক্সপোর্ট দাখিল করেছে রপ্তানিকারকের পক্ষে মেসার্স ডিনামিক ট্রেডার্স (এআইএন:১০১-৯৬০৭২৮). ফেডেক্সের লোকাল এজেন্ট হলো ইউনাইটেড এক্সপ্রেস, ১৬৭, সার্কুলার রোড, ঢাকা।

সান নিউজ/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা