সংগৃহীত
অপরাধ

হিযবুত তাহরীরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর থেকে হিযবুত তাহরীরের নেতা নাফিস সালাম উদয়কে (৪৭) নামের ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ৫ টি মামলা রয়েছে এবং পুলিশের ওপর হামলার মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি।

আরও পড়ুন: ঢাকায় অভিযানে গ্রেফতার ৩১

শনিবার (৮ জুন) র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ সকল তথ্য জানায়।

তিনি জানান, শনিবার (৮ জুন) মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানা এলাকায় ১টি অভিযান চালিয়ে পলাতক আসামি নাফিস সালাম উদয়কে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলেন। এ সময় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুন: নাটোরে ফের রেললাইনে ভাঙন

তাকে জিজ্ঞাসাবাদের বরাতে এএসপি বলেন, গ্রেফতার নাফিস ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। এ সময় তিনি অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীরের গ্রুপ লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন। এরপর তাকে আদবর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা