সংগৃহীত ছবি
অপরাধ

রাজধানীতে ৫ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদক চক্রের হোতাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব এবং এ সময় তাদের কাছ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় ফেন্সিডিলসহ আটক ২

শুক্রবার (১৭ মে) র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- চক্রের হোতা মো. লিপু (৫০), জিন্টু ঢালী (৪৮), নজরুল ইসলাম (৪২), মো. আকাশ (৩২) ও মাইদুল হাসান (২৮)।

র‍্যাব-৩ বলেন, চক্রটি সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ ফেন্সিডিল কিনে নিয়ে এসে রাজধানীর শ্যামপুর এলাকায় বিক্রি করে। গতরাতে ফেন্সিডিল বিক্রির সময় মাদক চক্রের হোতাসহ ৫ জনকে আটক করে র‍্যাব-৩। এসময় চক্রটির কাছ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে , আটক লিপু মাদক ব্যবসায়ী চক্রের হোতা। দীর্ঘদিন যাবৎ চক্রটি অভিনব পদ্ধতিতে কুমিল্লা ও কক্সবাজার জেলার উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা