ছবি: সংগৃহীত
অপরাধ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে উগ্রবাদ প্রচারণার দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য মো. শরীফ উল্যাহকে (২০) গ্রেফতার করেছে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট।

আরও পড়ুন: সুইমিং পুলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরীফ মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।

জানা যায়, সকালে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেয়া হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অভিযোগ রয়েছে, আসামি শরীফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। সে ফেইসবুক গ্রুপে ইসলামিক আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে প্রজাতন্ত্রের জানমাল ও সম্পত্তির ক্ষতিসাধনের ষড়যন্ত্রের লিপ্ত।

সে উগ্রবাদী পোস্ট প্রচার-প্রচারণা করার অপরাধ করে আসছে। দীর্ঘ নজরদারি শেষে ১টি মোবাইল ও ১টি সীমসহ তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, মামলাটি এন্টি টেরোরিজম ইউনিট ঢাকার একটি দল তদারকি করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা