ছবি: সংগৃহীত
সারাদেশ

নিবন্ধন ছাড়াই ইনানীতে গড়ে উঠেছে হোটেল-রেস্টুরেন্ট!

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় নিবন্ধন ব্যতীত গড়ে উঠেছে হোটেল-রেস্টুরেন্ট।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে

সোমবার (১১ মার্চ) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে নিবন্ধন সনদ না থাকার দায়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী ইনানী বীচ রিসোর্ট এন্ড স্পা থেকে ৪০ হাজার টাকা, লা বেলা রিসোর্ট থেকে ৫০ হাজার টাকা ও বীচ বিসট্রো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একইদিন বিকেলে কোর্টবাজার স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন।

বীচ বিসট্রো ক্যাফে এন্ড রেস্টুরেন্টের রান্নাঘরে খোলা পরিবেশে শসা ও লেবু রাখার দৃশ্য ধরা পড়ে মোবাইল কোর্টের নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের চোখে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

পরে দায়িত্বরত ম্যানেজারকে নিবন্ধন সনদ দেখাতে বললে দেখাতে না পারায় ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাস কারাদণ্ডের নির্দেশ প্রদান করেন ইউএনও। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এসে জরিমানার অর্থ প্রদান করেন।

উখিয়া থানা পুলিশ ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকের সহযোগিতায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২টি মামলায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।

আরও পড়ুন: উত্তরার কাঁচাবাজারের অগ্নিকাণ্ড

অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও তানভীর হোসেন জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মূল্য তালিকা না থাকায় কোর্টবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ২টি রেস্টুরেন্ট থেকে ২টি মামলায় ৪৫ হাজার টাকা, লাইসেন্স না থাকায় ২টি আবাসিক হোটেল ও ২টি জুয়েলারি দোকান থেকে ৪টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা