সংগৃহীত
সারাদেশ

স্বামীকে হত্যায় স্ত্রী-প্রেমিকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পরকীয়া প্রেমের জেরে স্বামীক হত্যায় স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় নারীসহ নিহত ৩

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জোৎনা বেগম ও দাশরা খানপাড়ার বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে বাবু।

আরও পড়ুন : মেডিকেল শিক্ষকের ৫ দিনের রিমান্ড

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের জামিরুল ইসলাম ক্ষেতলালের মহব্বতপুর দূর্গাপুর গ্রামের জোৎনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীর বাড়িতেই থাকতেন জামিরুল। সেখানে তার স্ত্রী জোৎসা পার্শ্ববর্তী গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়। এর জেরে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে জোৎসা-শাহিন মিলে জামিরুলকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করেন ক্ষেতলাল থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম। তদন্ত শেষে তিনি ২০১৬ সালের ২ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

আরও পড়ুন : হেরোইনসহ বাবা-ছেলে আটক

এই মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল, সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোকুল চন্দ্র মন্ডল, শামীমুল ইসলাম শামীম ও শামসুল ইসলাম বুলবুল। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম মামুনুর রহমান সরদার ও আবুল হাসান দেওয়ান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা