সংগৃহীত
সারাদেশ

প্রাইভেটকার চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলের চালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন : অজ্ঞান পার্টির খপ্পরে নিহত ১

রোববার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম (৪০), অপরজন ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)। সিরাজুল ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুন : ৫ একর ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বলেন, উপজেলার পঙ্গুয়াই এলাকার সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রোববার রাতে দুইজন যাত্রী নিয়ে ধোবাউড়ার দিকে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। পথে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় যেতে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ও মোশাররফ মারা যান। এই ঘটনায় আহত হন মোটরসাইকেলের আরও এক যাত্রী।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিরাজুল ও মোশাররফের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা