সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম (২৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হয়।

আরও পড়ুন: ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

রোববার (১০ মার্চ) সকালে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও পেশায় ট্রাকচালক। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ

আহত রুবেল ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়িচালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম জানান, একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা