সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের

জেলা প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে নলকূপ বসানোর কাজ করার সময় বৈদ্যুতিক তার পেঁচিয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভুল চিকিৎসায় মৃত্যুতে হাসপাতাল বন্ধ

বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)। তারা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। নিহত ২ ভাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের গভীর নলকূপ স্থাপন কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন : মানিকছড়িতে ইয়াবাসহ আটক ১

প্রতক্ষ্যদর্শীরা জানায়, গাছুয়ারকান্দার অহিদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ২ ভাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা