সংগৃহীত ছবি
সারাদেশ

ফেনীতে কিশোর গ্যাংয়ের ৬ জন আটক

জেলা প্রতিনিধি: র‍্যাব ফেনীতে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৬ জনকে আটক করেছে।

আরও পড়ুন: ঝুট গুদামে আগুন

রোববার (৩ মার্চ) ভোরে পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ডিকেবি গ্যাংয়ের প্রধান দাগনভূঞা উপজেলার নয়নপুর গ্রামের মো. ফজলুল করিম নিলয় (২৩), সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের মো. আশরাফুল হাসান সিহাব (২২), সদর উপজেলার বারাহীপুর এলাকার আকিব ইমতিয়াজ (২২), শহরের পুলিশ কোয়ার্টার এলাকার মো. সুজন (২০), দাগনভূঞা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল হান্নান অমিত (২৩) ও সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মোতালেব হোসেন (২২)।

আরও পড়ুন: বাড়ি ফেরা হলো না কনস্টেবলের

র‍্যাব সূত্র বলেন , আটককৃতরা দেশীয় অস্ত্র নিয়ে ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিকেবি নামক কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৬ জনকে আটক করা হয়েছে। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি স্টিলের ফোল্ডিং চাকু ও গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আগুনে মাছের আড়ৎ পুড়ে ছাই

ফেনীর র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান,আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ফেনী রেলওয়ে স্টেশন, শহরের বিভিন্ন রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, আটকদের মধ্যে ২জনের বিরুদ্ধে থানায় একটি করে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা