সংগৃহীত ছবি
সারাদেশ

ঝুটের গুদামে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: মণিরামপুরে ট্রাকচাপায় নিহত ২

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর এলাকার ওই ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত্র হয়।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সর্বশেষ পাওয়া খবরে কোনাবাড়ীর আমবাগের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪-৫টি ইউনিট কাজ করছে। পানির সংকট থাকায় আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করবে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা