সংগৃহীত ছবি
সারাদেশ

গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থী’র আত্মহত্যা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অনামিকা মন্ডল (১৫) নামে এক স্কুল ছাত্রী নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিণহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী শেখরনগর দক্ষিণহাটী গ্রামের অটোরিকশা চালক নারায়ন মন্ডলের মেয়ে এবং শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন : গৌরনদীতে এসআইসহ আহত ৩

শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল জানান, ঘটনার সময় রাতে অনামিকার বাবা-মা বাড়িতে ছিল না। তারা এক এনজিওতে গিয়েছিল। রাতে বাড়িতে এসে মেয়ের ঘরে গিয়ে দেখেন মেয়ের মরদেহ ঘড়ের আড়ার সাথে ঝুলছে।

তিনি আরও বলেন, শুনেছি একটি ছেলের সাথে অনামিকার প্রেম চলছিল এবং বিয়ে নিয়ে পরিবারের সাথে বিরোধ সৃষ্টি হয় অনামিকার। মূলত এই বিষয়ের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : মাকে হত্যায় ছেলে-পুত্রবধূর ফাঁসি

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, মরদেহ রাতেই উদ্ধার করে থানা আনা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা