সংগৃহীত ছবি
সারাদেশ

থানায় ওসিকে জখম করলেন যুবক 

জেলা প্রতিনিধি: রাজবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধানকে রক্তাক্ত জখম করেছে এক যুবক।

আরও পড়ুন: চোরাই পথে আনা পেঁয়াজ উদ্ধার

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসির নিজ অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে।

আহত ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, রোববার বিকেলের দিকে শফিকুল ইসলাম নামে এক যুবক থানা প্রাঙ্গণে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল। ওই সময় থানা পুলিশের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমার অফিস কক্ষে নিয়ে আসে। সে সময় ওই যুবকের শরীর তল্লাশী করে বৈদ্যুতিক শক দেওয়ার একটি মেশিন উদ্ধার করা হয়। এতে যুবক ক্ষিপ্ত হয় এবং হঠাৎ করেই ওই মেশিন দিয়ে আমার ওপর আক্রমণ চালায়। এতে আমার মুখের খানিকটা অংশ রক্তাক্ত জখম হয়। পরে পুলিশ শফিকুল, তার অপর সহযোগী আক্কাসসহ অপর এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা